০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব না থাকা নিয়ে নিশ্চিত বিজ্ঞানীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / ১০২৮৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শুক্র গ্রহের মেঘের রাসায়নিক বিশ্লেষণ করার সেখানে প্রাণের অস্তিত্ব না থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর এক গবেষণায় দেখা গেছে, শুক্র গ্রহের মেঘে সালফার বিপাককারী অণুজীবের অস্তিত্ব থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (১৪ জুন) ন্যাচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়   ২০২০ সালে একদন বিজ্ঞানী দাবি করেন, শুক্র গ্রহের মেঘে ফসফিন গ্যাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন তারা। এ থেকে এই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে জল্পনাকল্পনা আরও জোরালো হয়। 

এর আগে ষাটের দশকে জ্যোতির্বিজ্ঞানী কার্ল স্যাগান ও জীবপদার্থবিজ্ঞানী হ্যারল্ড মরোউইটজ শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে প্রশ্ন তোলেন। 

শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সংঘটিত জটিল রাসায়নিক বিক্রিয়ার ফলে সেখানে পৃথিবীর অনুরুপ সালফার-বেজড অনুজীবের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিলো। 

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ও রসায়নবিদ পল রিমার বলেন, ‘শুক্র গ্রহের মেঘের মধ্যে যে অদ্ভুত রাসায়নিক প্রক্রিয় ঘটে তা থেকে আমরা সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে গবেষণা করেছি।’

গবেষক দলটির প্রধান শন জর্ডান বলেন, ‘শুক্রের বায়ুমণ্ডলে যেসব সালফার-বেজড ‘খাবার’ রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। যদি এই ‘খাবার’ কোনো জীব গ্রহণ করে তবে নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় তার প্রমাণ পাওয়া সম্ভব।’ তবে প্রাণের অস্তিত্ব থাকলে সেখানে যে পরিমাণে রাসায়নিক পদার্থ নির্গমন হওয়ার কথা তা হয়নি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব না থাকা নিয়ে নিশ্চিত বিজ্ঞানীরা

আপডেট: ০২:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২