০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

গুগলের রুশ সাবসিডিয়ারি দেউলিয়া ঘোষণার আবেদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / ১০২৯০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নিজেদের দেউলিয়া ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু করেছে গুগলের রুশ সাবসিডিয়ারি। আদালতে দাখিল করা নথির বরাতে সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়াভিত্তিক সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। খবর রয়টার্স।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করার পর বেশ কয়েকটি পশ্চিমা সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। ইউটিউবের বিরুদ্ধে বেআইনি কনটেন্ট সরাতে ব্যর্থতার অভিযোগও তুলেছিল মস্কো। আর ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সংবাদমাধ্যমের কনটেন্ট প্রচারে বিধি-নিষেধ আরোপ করেছে ইউটিউব। ওই ঘটনার জেরে প্লাটফর্মটিকে একাধিকবার জরিমানাসহ আরো কঠোর শাস্তির হুমকি দিয়েছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার।

এর ধারাবাহিকতায় রাশিয়া কর্তৃপক্ষ গুগল রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার পর মার্কিন কোম্পানিটির পক্ষে এর কর্মী ও বিক্রেতাদের অর্থ প্রদান করা অসম্ভব হয়ে পড়ে। এর পর পরই মে মাসে দেউলিয়া ঘোষণা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে জানায় কোম্পানিটি। ২০২১ সালের পুরোটা সময়েই প্রথম সারির পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে চাপে রেখেছিল রাশিয়া। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাশিয়ার রেষারেষি নতুন মাত্রা পেয়েছে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু হওয়ার পর। উদ্ভূত পরিস্থিতিকে পুরোদস্তুর তথ্যযুদ্ধ বলে আখ্যা দিয়েছে রয়টার্স। রাশিয়া এরই মধ্যে টুইটার ও মেটা নিয়ন্ত্রিত প্লাটফর্মগুলোর অ্যাকসেস সীমিত করেছে।

গুগল ও তাদের ভিডিও হোস্টিং পরিষেবা ইউটিউব দেশটিতে চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে রাশিয়া ইউটিউবে স্থানীয় মিডিয়ার প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

গুগলের রুশ সাবসিডিয়ারি দেউলিয়া ঘোষণার আবেদন

আপডেট: ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২