০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) জয়পুরহাটের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) পবিত্র মক্কায় মারা যান। এ নিয়ে এবছর চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। বুলেটিনে বলা হয়, মো. হেলাল উদ্দিন মোল্লার পাসপোর্ট নম্বর: ইই-০৩৮৫৩৭৬।

এর আগে শুক্রবার কুমিল্লার রামুজা বেগম পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান। তারও আগে ১৬ জুন নোয়াখালীর নুরুল আমিন (৬৪) এবং ১১ জুন চাঁপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর কবির (৫৯) পবিত্র মক্কায় মারা যান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

ঢাকা/এসএম

শেয়ার করুন

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আপডেট: ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২