০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বাণিজ্য সহজীকরণে ১৪ কোটি ডলার ঋণ দিবে এডিবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / ১০৪০৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: সীমান্ত বাণিজ্য ব্যবস্থার উন্নয়নসহ বাণিজ্য সহজীকরণে বাংলাদেশকে ১৪ কোটি ৩০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, এই ঋণ সহায়তা ২০২৭ সালের মধ্যে আখাউড়া, সাতমসজিদ এবং তামাবিল হয়ে আমদানি ও রপ্তানির কার্গো পরিবহন এখনকার তুলনায় ৫০ শতাংশ বাড়াতে সাহায্য করবে। এর আওতায় কাস্টমস ক্লিয়ারেন্স এবং কার্গো ট্রান্সশিপমেন্টের সময় প্রায় ৫০ শতাংশ কমিয়ে আনা হবে। ই- পেমেন্টের মাধ্যমে ওই তিনটি বর্ডার ক্রসিং পয়েন্টের (বিসিপি) কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বার্ষিক ৫ লাখ ২০ হাজার টনে উন্নীত হবে। সেই সঙ্গে কাস্টমস ল্যাবরেটরি, ওয়্যারহাউস, প্রশিক্ষণ একাডেমিসহ আরও কিছু বিষয়ে কাজ করা হবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বাণিজ্য সহজীকরণে ১৪ কোটি ডলার ঋণ দিবে এডিবি

আপডেট: ০২:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২