ফিডে ফুলস্ক্রিন মোড আনবে ইনস্টাগ্রাম
- আপডেট: ১০:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১০৩০৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্লাটফর্মে আরো সহজে কনটেন্ট খুঁজে পেতে ফিডের জন্য ফুল স্ক্রিন মোড ও হালনাগাদ করা নেভিগেশন বারের পরীক্ষা চালাচ্ছে ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। খবর গ্যাজেটসনাউ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মেটার মুখপাত্র সেইন কিমের বরাতে দ্য ভার্জ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সীমিতসংখ্যক ব্যবহারকারী নিয়ে নতুন ফিড ও নেভিগেশন বার ফিচারটির পরীক্ষা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও হিসেবে টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এটি প্রতিষ্ঠানটির সর্বশেষ পদক্ষেপ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরীক্ষণ কার্যক্রমের সঙ্গে যেসব ব্যবহারকারী যুক্ত, তারা প্লাটফর্মের ফিড স্ক্রল করার সময় ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখতে পারবেন। তবে নেভিগেশন বাটন ভিডিও নিচেই দেখা যাবে। ভিডিওর বর্ণনার পাশাপাশি বাটন, ইনস্টাগ্রামের লোগো, ফেভরিটসে যুক্ত ও কমেন্ট করার সুবিধাও থাকবে।
আগে প্রতিষ্ঠানটি ফুল স্ক্রিন মোডের একটি পরীক্ষা চালিয়েছিল। গত মাসে প্লাটফর্মটি শুধু ভিডিও দেখার একটি ডিজাইনের পরীক্ষা চালিয়েছে। তবে সেখানে ডিসপ্লের ওপরে ও নিচে সাদা নেভিগেশন বার দেখা গেছে।
ঢাকা/এসএম



































