আগ্রহী ব্যবহারকারীদের যে কেউই সহজে ইমো’তে চ্যানেল চালু করতে পারেন। এই প্ল্যাটফর্মে পাবলিশাররা মাল্টি-মিডিয়া কনটেন্ট পোস্ট করতে পারবেন এবং ইমো’র নির্দিষ্ট ব্যবহারকারীসহ চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে তাদের সেবা ব্রডকাস্ট করতে পারবেন। পাবলিশাররা ‘ম্যাসেজ’ বা ‘ফাইল’ এর মাধ্যমে কনটেন্ট পোস্ট করতে পারবেন। ম্যাসেজটি টেক্সট ও ছবি থেকে শুরু করে লিঙ্ক ও ভিডিও – নানান রকম হতে পারে। চ্যানেল একটি ‘অল-ইন-ওয়ান’ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। অসাধারণ এই অ্যাপে ‘ওয়ান-টু-মেনি ব্রডকাস্ট’ ও ‘ওয়ান-টু-ওয়ান এনগেজমেন্ট’ এর সুযোগ রয়েছে। কনটেন্ট নির্মাতাদেরকে তাদের কনটেন্ট সমমনা দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে চ্যানেলটি।
অ্যাড-অন ফাংশন হিসেবে, চ্যানেল এবং পৃথক পোস্ট দুটোই সম্ভাব্য গ্রাহক ও আগ্রহী দর্শকদের কাছে পৌঁছে যাবে। চ্যানেলের আরেকটি শক্তিশালী ফিচার হচ্ছে এর ওয়ান-টু-ওয়ান এনগেজমেন্ট সক্ষমতা। একজন সাবস্ক্রাইবার কারো পোস্ট করা কনটেন্ট ও চ্যানেলের মেন্যুতে থাকা পণ্য, সেবা ও তথ্য সংক্রান্ত কনটেন্ট কেবল রিভিউ-ই করতে পারবেন না, সেই সাথে চাইলে তিনি যেকোনো এক্সটার্নাল ডিজিটাল লিংকেজ ভিজিট করতে পারবেন, বাইরের অন্য প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন, কল করার মাধ্যমে সরাসরি পাবলিশারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং পৃথকভাবে পাবলিশারের সাথে কথা বলতে ও পরামর্শ গ্রহণ করতে পারবেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ইমো’র সাথে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয়তা অনুসারে সেবা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসা পরিচালন পদ্ধতি নতুনভাবে ডিজাইনে উৎসাহিত করার মাধ্যমে এটি পরিবর্তন বয়ে আনবে।
ইমো’র চ্যানেল দেশের কোনো ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের প্রথম ওয়ান-স্টপ লাইফ সার্ভিস প্ল্যাটফর্ম। সারা দেশের ব্যবহারকারীরা এই নতুন ফিচারটি উপভোগ করতে পারবেন। দেশের মানুষ এর মাধ্যমে আরও কানেক্টেড ও স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করতে সক্ষম হবে। দেশের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশনের মাধ্যমে ইমো বর্তমান বিশ্বে বৈপ্লবিক পরিবর্তন আনবে। আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠান বা পার্টনাররা cooperation@imo.im এই ঠিকানায় ইমো’র সাথে যোগাযোগ করতে পারবেন।
ঢাকা/এসএম



































