০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নারী ক্রিকেটারকে হেনস্তায় ‘পাক’ কোচ বরখাস্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • / ১০৩৪৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে এক নারী ক্রিকেটারকে যৌন হেনস্তা করেছেন কোচ। পাকিস্তানের সাবেক পেসার ও জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। তাকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পিসিবির এক কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নাদিম ইকবালের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো প্রমাণিত হয়। তার অপরাধের তদন্ত করার দায়িত্ব নিয়েছে পুলিশ। দেশের আইনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নাদিমের বিরুদ্ধে। বিষয়টি এখন আর বোর্ডের হাতে নেই। কোনো অপরাধের তদন্ত করার এখতিয়ার পিসিবির নেই। তবে আমরা এখন দেখছি আমাদের সঙ্গে থাকা চুক্তির কোনো শর্ত নাদিম ভেঙেছেন কিনা।’ কোচ নাদিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন সেই নারী ক্রিকেটার।

এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘জাতীয় দলে সুযোগ করে দেওয়া ও বোর্ডে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সে (নাদিম) আমার ঘনিষ্ঠ হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের নিয়ে আমাকে যৌন নির্যাতন করে। এর ভিডিও বানিয়ে রেখে আমাকে ব্ল্যাকমেইলও করেছে।’

ক্যারিয়ারের শুরুতে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেন নাদিম। ওই সময় তাকে ওয়াকার ইউনিসের চেয়েও বেশি প্রতিভাবান ধরা হতো। নতুন বলে দারুণ সুইং পেতেন তিনি। ব্যাটারকে পরাস্ত করতে পারতেন। কিন্তু নিজের প্রতিভাকে আর বিকশিত করতে পারেননি এ পেসার। পাকিস্তানের জার্সি গায়ে কখনো খেলা হয়নি ৫০ বছর বয়সি এ কোচের। ঘরোয়া ক্রিকেটে ৮০টি প্রথম শ্রেণি ও ৪৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন নাদিম। ২০০৪ সালে শেষ পেশাগত ক্রিকেট ম্যাচ খেলেন তিনি।নাদিম ইকবাল দক্ষিণ পাঞ্জাব অঞ্চলের কোচ ছিলেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

নারী ক্রিকেটারকে হেনস্তায় ‘পাক’ কোচ বরখাস্ত

আপডেট: ০২:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২