০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • / ১০৪২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সকাল সাতটা থেকে পরের ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে অস্থায়ী দমকা হাওয়াসহ ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত এর বেগে বৃদ্ধি পেতে পারে।

রোববার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছিল, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

আপডেট: ১১:৫৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২