০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

আগামী মাসে ঢাকায় আসছে শিল্পা শেঠি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / ১০৪৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী জুলাই মাসের ২৮ ও ২৯ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। এটি অনুষ্ঠিত হবে ঢাকা শেরাটন হোটেলে। এরপরই ৩০ জুলাই অনুষ্ঠিত হবে মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শুধু অতিথি হিসেবে নয়, পারফর্ম করতেও দেখা যাবে তাকে। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে অনেক এক্সাইটেড শিল্পা সেঠি। এক ভিডিও বার্তায় শিল্পা শেঠি ঢাকায় আসার খবর নিশ্চিত করে বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’

এছাড়া বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই এক্সপোতে পুরো সময়জুড়েই উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, দীঘি ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী’সহ আরও অনেকে।

দেশের বিভিন্ন শিল্পখাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিকাল পারফর্মেন্সসহ আরো অনেক আয়োজন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আগামী মাসে ঢাকায় আসছে শিল্পা শেঠি

আপডেট: ০১:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২