০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

রোববার পিআরইবিপি বন্ডের লেনদেন বন্ধ থাকবে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে আগামীকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ড বা পিআরইবিপি বন্ডের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২৭ ডিসেম্বর ২০২১ থেকে ২৬ জুন ২০২২ পর্যন্ত প্রথম অর্ধবার্ষিকের জন্য বিনিয়োগকারীদের ৯ দশমিক ৯৯ শতাংশ রিটার্ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিআরইবিপি বন্ডের ট্রাস্টি বোর্ড। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি বছরের ১০ জানুয়ারি ডিএসইর ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটি লেনদেন হয়। এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০১তম কমিশন সভায় প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার এ বন্ড অনুমোদন দেয়া হয়। বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ও ব্যাসেল থ্রি কমপ্লায়েন্ট। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

রোববার পিআরইবিপি বন্ডের লেনদেন বন্ধ থাকবে

আপডেট: ০৪:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২