১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
বনশ্রীতে জুতার কারখানায় আগুন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১০২৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
সোমবার বেলা পৌনে ১১টায় দক্ষিণ বনশ্রীর ১২/৫ নম্বর রোডে জুতার কারখানায় এই আগুন লাগে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা পৌনে ১১টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ২টি ইউনিট যুক্ত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। সর্বশেষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ঢাকা/টিএ
ট্যাগঃ
বনশ্রীতে জুতার কারখানায় আগুন রাজধানীর দক্ষিণ বনশ্রীতে জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট







































