০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
অর্থ পাচারকারীদের খেলাপি ঋণের পুনঃতফসিল খতিয়ে দেখার নির্দেশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) খতিয়ে দেখতে বলেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে স্বপ্রনোদিত হয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখতে বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার দুদক আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, আমরা এখনই কোনো আদেশ দিচ্ছি না। তবে এটি আইনের লঙ্ঘন কি না আপনারা খতিয়ে দেখেন।
তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমি রিপোর্টটি পড়েছি। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত মানিলন্ডারিংকে উৎসাহিত করবে।
ঢাকা/টিএ







































