০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

শিক্ষককে পিটিয়ে হত্যা: অভিযুক্ত ছাত্রের বাবা পাঁচ দিনের রিমান্ডে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • / ১০৩০৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আসামি উজ্জ্বলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এমদাদুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান মিয়া বলেন, বিকেল ৪টায় আদালতের শুনানি শুরু হয়। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক শেখ মুজাহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত স্কুলছাত্রের বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে অভিযুক্ত স্কুলছাত্র এখনো পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পিটিয়ে আহত করে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত রোববার আশুলিয়া থানায় উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জিতুকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। উজ্জ্বল হাজিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শিক্ষককে পিটিয়ে হত্যা: অভিযুক্ত ছাত্রের বাবা পাঁচ দিনের রিমান্ডে

আপডেট: ০৭:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২