০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান আসামি জিতু গ্রেপ্তার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • / ১০৩৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা মামলায় প্রধান আসামি স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার (২৯ জুন) সন্ধ্যায় শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রসঙ্গত, গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পিটিয়ে আহত করে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত রোববার আশুলিয়া থানায় উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জিতুকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। এর আগে মঙ্গলবার (২৮ জুন) মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত স্কুলছাত্রের বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান আসামি জিতু গ্রেপ্তার

আপডেট: ০৮:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২