প্লেনে চড়ে বাড়ি গেলেন রেলমন্ত্রী
- আপডেট: ০৪:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে নিজ এলাকা পঞ্চগড়ে গিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে বাহন হিসেবে ব্যবহার করেছেন উড়োজাহাজ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৬ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে বেসরকারি বিমানের একটি ফ্লাইটে মন্ত্রী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
রেলের কর্তা হয়েও উড়োজাহাজে বাড়ি ফেরায় ইতিমধ্যে নেটিজেনদের কাছে সমালোচিত হচ্ছেন তিনি। যাত্রীরা বলছেন, রেলের কর্তা উড়োজাহাজে বাড়ি ফিরলে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কীভাবে বুঝবেন তিনি। আর না বুঝলে ভোগান্তি কমাতে কী পদক্ষেপই নেবেন?
নিজ সেক্টরের বাইরে নানা কারণেই বিভিন্ন সময় সংবাদের শিরোনামে উঠে এসেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মাত্র ২০ দিনের পরিচয়ে বিয়ে করে, তার স্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে তিন যাত্রীর বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্তের ঘটনায় তিনি আলোচনায় আসেন।






































