০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / ১০২৯৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর মিন্টু কলেজ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাৃদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহত রাশেদ মিয়া জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। 

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেট-সংলগ্ন এলাকায় যেতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়াসহ আরও ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া ট্রেনে কাটা পড়ে মারা যান।

তবে শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। দুই শিশুর সাথে রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কি না, বিষয়টি জানতে পারিনি।

এসআই আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

আপডেট: ০১:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২