০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ছেলের ভাসমান লাশ তুলে আনলেন মা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাঁচখুপী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম রাকিব হাসান। সে ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিশু রাকিব বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ সে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় তার বাবা বাড়িতে ছিলেন না। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরে তাকে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজির পর রাকিবের লাশ পুকুরের ভাসতে দেখে মা নিজেই লাশটি পানি থেকে তুলে নিয়ে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

ছেলের ভাসমান লাশ তুলে আনলেন মা

আপডেট: ০৫:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২