০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
মামলার তথ্য চাইল খাদ্য অধিদপ্তর
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১০২৯৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: খাদ্য বিভাগের বিরুদ্ধে বিভিন্ন আদালতে দায়ের হওয়া মামলার তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, সব জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের কাছে সম্প্রতি এ চিঠি পাঠানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং বিজ্ঞ জেলা জজ আদালতের আওতাধীন সকল কোর্টে খাদ্য বিভাগের বিরুদ্ধে/খাদ্য বিভাগ কর্তৃক দায়ের করা মামলাগুলোর তথ্য সংযুক্ত ছক মোতাবেক হার্ড কপি ও নিকস লাইট ফন্টে সফট কপি legalad@dgfood.gov.bd ই-মেইলে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
ঢাকা/টিএ
ট্যাগঃ
খাদ্য বিভাগের বিরুদ্ধে বিভিন্ন আদালতে দায়ের হওয়া মামলার তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে মামলার তথ্য চাইল খাদ্য অধিদপ্তর






































