০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • / ১০২৮৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মাদারীপুরের রাজৈরে বাস ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। বাসটি পালিয়ে গেছে। বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা এলাকায় রাজৈর পৌরসভা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় সূত্রে জানা যায়, একটি আমবোঝাই পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিল। এসময় বরিশাল থেকে আসা খুলনাগামী সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ড্রাইভার নওগাঁ জেলার পোসরা থানার সাদ্দাম ও হেলপার খাইরুল ঘটনাস্থলেই মারা যান। তবে ঘটনার পর বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

মাদারীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজন আহত অবস্থায় রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

আপডেট: ০৪:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২