০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

কিশোরগঞ্জে হাওরে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ১০৩২০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওরে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হাওরে গোসল করতে নেমে মো. হিমেল (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার হাসনপুর সেতুর নিচে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

নিখোঁজ হিমেলের মামা ওমি হুমায়ুন জানান, বুধবার বিকালে হিমেল ও তার পরিবারের ১৫-২০ জন সদস্য করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে ভাড়া করা ট্রলারে করে মিঠামইন হাওরে ঘুরতে যান। সন্ধ্যা ৬টার দিকে মিঠামইনের হাসনপুর সেতুর কাছে ট্রলার থেকে নেমে গোসল করতে নামেন হিমেল ও তার দুই বন্ধু। পরে দুই বন্ধু পাড়ে উঠলেও পানির প্রবল স্রোতে ভেসে যান হিমেল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজের পরিবারের সদস্যদের মাধ্যমে রাত ১১ টার দিকে খবর পান তিনি। বৃহস্পতিবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

কিশোরগঞ্জে হাওরে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

আপডেট: ১১:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২