ডোপ কাণ্ডে নিষিদ্ধ বাংলাদেশি পেসার শহিদুল
- আপডেট: ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আইসিসি অ্যান্টি-ডোপিং কোড লঙ্ঘনের দায়ে বাংলাদেশি ক্রিকেটার শহিদুল ইসলামকে ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। এই সময় আন্তর্জাতিক বা ঘরোয়া, কোনো ধরণেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না এই ডানহাতি পেসার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
২৭ বছর বয়সী শহিদুলকে আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে এই শাস্তি প্রদান করে। ফলে এই ১০ মাস ক্রিকেট-সম্পর্কিত সমস্ত কার্যক্রম থেকে দূরে থাকতে বলা হয়েছে তাকে।
শহিদুল গত ৪ মার্চ ঢাকায় একটি আন্তর্জাতিক সিরিজের আগে আইসিসির ডোপিং পরীক্ষাত অংশ নিয়েছিল। সেখানে প্রস্রাবের নমুনা প্রদান করার পর, ডোপ টেস্টে পজিটিভ হন।
ঢাকা/এসএম






































