নারীকে নির্যাতন অতঃপর গাছের সঙ্গে বেঁধে রাখা
- আপডেট: ১১:৫৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১০৩৫০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: খুলনার কয়রা উপজেলার গিলাবাড়ি গ্রামে সন্তানদের সামনে এক নারীকে নির্যাতনের পর গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কয়রা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম আলী জানান, মামলার পর আরাফাত হোসেন ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে ওই নারীর বাবা আব্দুল গফফার গাজী বাদি হয়ে শুক্রবার রাতে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পারিবারিক জমি নিয়ে ওই নারীর বাবা ও চাচাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বর্তমানে সেটি আদালতে বিচারাধীন। ১১ জুলাই ওই নারীর চাচা, চাচাতো ভাইসহ ২৫ থেকে ৩০ জন লোক ওই নারীর বাবার জমিতে ঘর তুলতে আসেন। এ সময় ওই নারী তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাইয়েরা তাকে মারধর করতে করতে বিবস্ত্র করে ফেলেন। পরে তাকে বাড়ি থেকে বের করে সড়কের পাশের একটি মেহগনি গাছের সঙ্গে বেঁধে রাখেন। প্রায় এক ঘণ্টা এভাবে নির্যাতন চলতে থাকে।
ঢাকা/এসএ






































