১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বন্ধ হয়েছে গুগলের ‘কর্ম জবস’ অ্যাপ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ১০৩৪২ বার দেখা হয়েছে

বাংলাদেশে সাফল্য লাভের পর ২০১৯ সালের মার্চে ইন্দোনেশিয়ায় ও ২০২০ সালের আগস্টে ভারতে চালু হয় কর্ম জবস অ্যাপ।

গত জুনে এই পরিষেবা বন্ধের আগপর্যন্ত ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশে প্রায় ৪৫ লাখ চাকরিপ্রার্থীর শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে তারা।

পেশাদারদের প্ল্যাটফর্ম মাইক্রোসফটের লিংকডইন, ভারতের নকরি কিংবা বাংলাদেশের বিডিজবসের মতোই কাজ করত অ্যাপটি। এখানে কোনো ব্যবহারকারী প্রথমে নিজের প্রয়োজনীয় সব তথ্য দিয়ে প্রোফাইল ও সিভি তৈরি করেন।

এরপর নেটওয়ার্কের মাধ্যমে পছন্দের চাকরির জন্য আবেদন করেন চাকরিপ্রার্থীরা। আর প্রোফাইল দেখে উপযুক্ত প্রার্থীকে সহজে বাছাই করেন নিয়োগদাতারা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

বন্ধ হয়েছে গুগলের ‘কর্ম জবস’ অ্যাপ

আপডেট: ১২:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২