০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আ’লীগ নেতাসহ নিহত দুই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সিলেটে রাতের আঁধারে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহতরা হলেন- জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশাদ মিয়া (৪৫)।

আহতরা হলেন- একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।

এ তথ্য নিশ্চিত করে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, নৌকা নিয়ে রাতের আঁধারে মাছ শিকার করতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিনসহ চারজন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে নৌকায় বজ্রপাত হলে দুজন মারা যান। আহত হন অপর দুজন।

নিহতদের মুখ ও বুক বজ্রপাতে পুড়ে গেছে জানিয়ে ইউপি চেয়ারম্যান জানান, আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আ’লীগ নেতাসহ নিহত দুই

আপডেট: ০২:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২