১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঝুলছিল মডেলের মরদেহ, ছেলেবন্ধু আটক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / ১০৩৮৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কলকাতায় আরেক উঠতি মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ বছর বয়সী ওই মডেলের নাম পূজা সরকার।

আজ রোববার ভোররাতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় নিজের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ৩ মাসে ৭ জনের বেশি উঠতি মডেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল শহর কলকাতায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মডেল পূজা দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে একটি ফ্ল্যাটে তার ছেলেবন্ধুর সঙ্গে থাকতেন। স্থানীয়রা জানান, প্রায়ই তাদের মধ্যে ঝামেলা লেগে থাকত। মারধরের আওয়াজও পাওয়া যেত। পূজার মৃত্যুর ঘটনায় দানা বেঁধেছে রহস্য। এটি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মডেলের বয়ফ্রেন্ডকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের মধ্যে অশান্তি হয়েছিল কিনা, ওই তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, তাদের সঙ্গে মডেল পূজার এক বান্ধবী সাবলেট থাকতেন। তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের ধারণা, খুন নয়, আত্মঘাতী হয়েছেন এই তরুণী। 

ঢাকা/টিএ

শেয়ার করুন

ঝুলছিল মডেলের মরদেহ, ছেলেবন্ধু আটক

আপডেট: ০৫:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২