০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
টঙ্গীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১০৪০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তেলবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গী রেল জংশনে এ ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলে, উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানায়, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে রংপুর যাওয়ার জন্য টঙ্গী রেল জংশনে ইঞ্জিন পরিবর্তন করতে আসে। ইঞ্জিন পরিবর্তন করে চার নম্বর লাইন থেকে পাঁচ নম্বর লাইনে যাওয়ার সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
ঢাকা/এসএ
ট্যাগঃ
গাজীপুরের টঙ্গীতে তেলবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে টঙ্গীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত






































