০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

অফিসে দাঁড়িয়ে ঘুমাতে জাপানে ঘুম-ক্যাপসুল আবিষ্কার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / ১০৪৪১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: অফিসে টানা কাজের পর ক্লান্তি কাটানো যাবে। জাপানি যন্ত্রের ভেতরে ঢুকে ঘুমিয়ে নেওয়া যাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই। কর্মচারীদের আরাম দিতে নতুন প্রযুক্তির এই ঘুম-ক্যাপসুল বসাচ্ছে একাধিক জাপানি অফিস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নেপোলিয়ন মাঝেমধ্যে নাকি পিঠেই ঘুমিয়ে নিতেন। কিছুটা ওই কৌশলেই ইতোকি নামক একটি জাপানি সংস্থা সম্প্রতি আবিষ্কার করেছে এমন একটি যন্ত্র, যার ভেতর ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে নেওয়া সম্ভব। অনেকটা খাড়া করা বৃহৎ ক্যাপসুলের মতো দেখতে। রয়েছে একটি দরজা ও চারটি পায়া। যন্ত্রটির নাম রাখা হয়েছে ‘ন্যাপ-বক্স’।

ইতোকির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাপানে অফিসে কাজ করার পদ্ধতি অনেক কড়া। প্রায় এক চতুর্থাংশ সংস্থাতেই কর্মচারীদের প্রতি মাসে গড়ে ৮০ ঘণ্টার বেশি ওভারটাইম কাজ করতে হয়। এভাবে নিজেদের নিংড়ে দেওয়ায় ঘুমানোর সময় পান না অনেক কর্মচারী। এই ঘুম-বাক্স তাদের পর্যাপ্ত ঘুমাতে সাহায্য করবে।

তবে উৎপাদক সংস্থা যাই বলুক না কেন নেটিজেনদের একাংশ কিন্তু এই যুক্তি মানতে নারাজ। অনেকেই বলছেন, এই ধরনের ব্যবস্থা এলে কর্মচারীদের আরও বেশি নিংড়ে নেওয়া হবে। কেউ কেউ আবার একে পুঁজিবাদের জয় বলেও অভিহিত করেছেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

অফিসে দাঁড়িয়ে ঘুমাতে জাপানে ঘুম-ক্যাপসুল আবিষ্কার

আপডেট: ০২:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২