০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

আরব আমিরাত হতে পারে এশিয়া কাপের ভেন্যু!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / ১০৩৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শ্রীলঙ্কা থেকে সরেই যাচ্ছে এশিয়া কাপ। শুধু ঘোষণার অপেক্ষা। টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে লঙ্কান ক্রিকেট বোর্ড আশাবাদী ছিল। কিন্তু বোর্ড কর্মকর্তা মোহন ডি সিলভা হাল ছেড়ে দেওয়ার কথা বলেছেন।

বার্তা সংস্থা পিটিআই’কে তিনি জানিয়েছেন যে, শ্রীলঙ্কায় এশিয়া কাপ হচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি হওয়ার সম্ভাবনা বেশি। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক হিসেবে বাংলাদেশের নাম শোনা গিয়েছিল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তা নাকচ করে দিয়েছেন, ‘এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। দেশে আয়োজন করতে না পারলে যেখানে লাভ বেশি সেখানে তারা আয়োজন করবে। আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

আর্থিক ও রাজনৈতিক সংকটে আছে শ্রীলঙ্কা। দেশটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে খেলছে। তবে এশিয়া কাপের ছয় দলকে এই চরম পরিস্থিতিতে সামলানোর আত্মবিশ্বাস পাচ্ছে না তারা। 

এশিয়ার ক্রিকেট কাউন্সিলও (এসিসি) ঝুঁকি নিতে চায় না। ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা এশিয়া কাপ। এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে বাছাইপর্ব থেকে আসবে একটি দল। টি২০ ফরম্যাটে হবে আসর।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আরব আমিরাত হতে পারে এশিয়া কাপের ভেন্যু!

আপডেট: ০২:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২