ডেঙ্গু নিয়ন্ত্রণে এলজিআরডিসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান
- আপডেট: ০৬:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
জাহিদ মালেক বলেন, বছরের এ সময়টি ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়। ক্রমেই দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যাপ্ত উদ্যোগ নিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, ঢাকাতেই ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা দিচ্ছে। সারাদেশে ১ হাজার ৪৭৭ ডেঙ্গুরোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ঢাকাতেই রয়েছেন ১ হাজার ৩০০ জন। ঢাকার বাইরে বরাবরের মতো ডেঙ্গুরোগীর সংখ্যা কম। এ বছর নির্দিষ্ট সময়ের আগেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেছে। এবার মৃত্যুর সংখ্যা কম, এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। তবে, আমাদের কাছে একটি মৃত্যুও কাম্য নয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা আমাদের মতো করে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করেছি। এছাড়া, জনগণকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। আমাদের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভার মতো স্টেক হোল্ডার প্রতিষ্ঠানগুলোকেও কাজ করতে হবে।
ঢাকা/এসএম






































