০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেওয়া হবে আগস্টে
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে টিকা কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, ৫ থেকে ১২ বছরের দুই কোটি শিশু রয়েছে। এদের মধ্যে এক কোটি শিশুকে প্রথমে টিকার আওতায় আনা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ ধরনের এ টিকার অনুমোদন দিয়েছে। এ ছাড়া তারা তিন কোটি দেওয়ার কথা বলছে। জন্মনিবন্ধনের মাধ্যমে শিশুদের এই টিকা দেওয়া হবে। এ জন্য শিশুদের জন্মনিবন্ধন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
ঢাকা/এসএ
ট্যাগঃ
৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেওয়া হবে আগস্টে আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক






































