০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
কলকাতায় বিমানের ফ্লাইটে ৪ ঘণ্টা আটকে ছিলো যাত্রীরা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১০৩৭৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা। সোমবার (১৮ জুলাই) নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্টে ঘটনাটি ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ছাড়ার সময় ছিল। সব যাত্রী ওঠার একপর্যায়ে পাইলট ঘোষণা করেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে দেরি হবে।’
উড়োজাহাজে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজের দরজা খোলা না যাওয়ায় ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা। পরে স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।
ঢাকা/এসএ
ট্যাগঃ
কলকাতায় বিমানের ফ্লাইটে ৪ ঘণ্টা আটকে ছিলো যাত্রীরা যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা





































