০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

যে কারণে ভেঙেছে টুটুল ও তানিয়ার ২৩ বছরের সংসার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ১০৩৩৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এস আই টুটুল ও তানিয়া আহমেদ; শোবিজ জগতে তারা পরিচিত ছিলেন ‘হ্যাপি কাপল’ নামে। দুই দশকের বেশি সময় ধরে সংসার করেছেন। ভক্তদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা দারুণ। কিন্তু দাম্পত্য জীবনের লম্বা পথচলায় ছেদ টেনেছেন তারা।

বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছে তানিয়া আহমেদ। তিনি জানান, তাদের বিচ্ছেদ হয়েছে, এটা সত্য। নিয়মের বাইরে গিয়ে টুটুল কিছু করেনি। তবে ডিভোর্সের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি অভিনেত্রী-নির্মাতা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে এস আই টুটুল জানিয়েছে, গত বছরই আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স হয়ে গেছে। এর আগে প্রায় ৫ বছর তারা আলাদা ছিলেন। মতের মিল না হওয়ায় দু’জনের সম্মিলিত সিদ্ধান্তেই বিচ্ছেদ করেছেন দম্পতি।

টুটুল ও তানিয়া বিয়ে করেছিল ১৯৯৯ সালে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দুই ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে তানিয়া-টুটুলের সুখের অন্ত ছিল না।

কিন্তু সম্পর্কের মসৃণ পথেও বিষাদের কাঁটা গজায়। সেই কাঁটায় ক্ষত-বিক্ষত হয় ভালোবাসা। ঘনিয়ে আসে বিরহ-বিচ্ছেদের সুর। টুটুল ও তানিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একই। একসঙ্গে দীর্ঘদিন সংসার করার পর তাদের মনে হয়েছে, সম্পর্কটা ঠিক আগের মতো নেই। এটাকে টেনে নেওয়াও দু’জনের পক্ষে সম্ভব নয়। তাই বিচ্ছেদের স্টেশনে নেমে দু’জন দুদিকে এগোলো।

টুটুল ইতোমধ্যে নতুন সংসার পেতেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছে তিনি। গত ৪ জুলাই তাদের বিয়ে হয়। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

যে কারণে ভেঙেছে টুটুল ও তানিয়ার ২৩ বছরের সংসার

আপডেট: ০১:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২