০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

কোহলির সমস্যা ২০ মিনিটেই সারাতে পারবেন গাভাস্কার!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ১০৩৫৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: একটা সময় ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন। কিন্তু সেই বিরাট কোহলিই এখন নিজেকে হারিয়ে রীতিমতো খুঁজছেন। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন সাবেক ভারত অধিনায়ক। ঠিক সে সময় তার পাশে দাঁড়িয়ে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার জানিয়েছেন,কোহলির সমস্যাটা কোথায়, সেটা ধরে ফেলেছেন। যা সারাতে তার লাগবে মাত্র ২০ মিনিট!

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের দুই ইনিংস মিলিয়ে কোহলি রান করেছেন ৩১। এরপর দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, আর দুটি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলে মাত্র ৭৬ রান করেছেন কোহলি। এমন ফর্ম কোহলি তো বটেই, যে কোনো স্বীকৃত ব্যাটসম্যানের নামের পাশেই বেমানান। কেন কোহলির এই সমস্যা হচ্ছে, সেটা খুঁজে বের করেছেন গাভাস্কার। বললেন, ‘অফ স্টাম্পের বাইরের লাইনে খেলতে সমস্যা হচ্ছে কোহলির। আমি নিজে ওপেনার ছিলাম। তাই দীর্ঘ দিন অফ স্টাম্পের বাইরের লাইনে খেলতে হয়েছে। ওই লাইনে কী ভাবে খেলতে হবে তার কিছু নিয়ম রয়েছে। আমি কোহলির সঙ্গে ২০ মিনিট কথা বলার সময় পেলে ওকে সেগুলো বোঝাতাম। আশা করি তাতে ওর সুবিধা হত।’

শেষ কয়েক ইনিংসে কোহলি আউট হয়েছেন অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে। গাভাস্কারের মতে, ফর্ম খারাপ থাকার চাপে পড়েই কোহলি প্রতিটা বল খেলার চেষ্টা করছেন। এ ব্যাপারে গাভাস্কার বলেন, ‘রানের মধ্যে না থাকায় প্রতিটা বল খেলার চেষ্টা করছে কোহলি। প্রতিটা বলেই রান করার চেষ্টা করছে। কিন্তু ওকে বুঝতে হবে সেটা সম্ভব নয়। শরীরের কাছে খেলতে হবে। যত দূর থেকে ও খেলার চেষ্টা করবে তত বেশি সমস্যায় পড়বে।’

তবে কোহলি যে ফর্মে ফিরবেন, আর সবার মতো সন্দেহ নেই গাভাস্কারেরও। বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টা সেঞ্চুরি সহজ ব্যাপার নয়। প্রতিটা ফরম্যাটে ও রান পেয়েছে। তাই এখনই হতাশ হওয়ার কিছু নেই। ভারতে কোনো ক্রিকেটারের বয়স ৩২-৩৩ হয়ে গেলেই তাকে নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। আমার মনে হয় কোহলিকে আর একটু সময় দেওয়া উচিত। ও ঠিকই ফর্মে ফিরবে।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

কোহলির সমস্যা ২০ মিনিটেই সারাতে পারবেন গাভাস্কার!

আপডেট: ০৫:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২