০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

নড়াইলে হামলার ঘটনায় আরো একজনের রিমান্ড মঞ্জুর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ১০৩৭০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নড়াইলের দিঘলিয়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার আরো একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আমলি আদালত পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত উপপরিদর্শক (সিএসআই) মো. নজরুল ইসলাম। আটককৃত আসামির নাম রোমান মোল্লা (২৫)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব

তিনি লোহাগড়া থানার কুমড়ি গ্রামের আবু তালেব মোল্লার ছেলে। তাকে সোমবার (১৮ জুলাই) রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। তাদের প্রত্যেককেই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ঘটনায় রবিবার (১৭ জুলাই) লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মাকফুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে সকালে মামলা করেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ফেসবুকে মহানবীকে কটূক্তি ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে করায় দিঘলিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়। কয়েকটি বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। কয়েকটি দোকান ভাঙচুর ও চারটি মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

নড়াইলে হামলার ঘটনায় আরো একজনের রিমান্ড মঞ্জুর

আপডেট: ০৭:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২