০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১৪০ জনের চাকরির সুযোগ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১০৪৪২ বার দেখা হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে মোট ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: মোট ১৪০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন: ৯৩০০-২২,৪৯০/- টাকা (গ্রেড ১৬)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://ddmr.teletalk.com.bd)।
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি, ২০২১।
সূত্র: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট।
ট্যাগঃ
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১৪০ জনের চাকরির সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ দেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। তবে পদটিতে কতজন নিয়োগ দেওয়া হবে





































