০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

নতুন দরের সয়াবিন তেল এখনও বাজারে আসেনি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্ববাজারে কমার পরিপ্রেক্ষিতে গত রোববার দেশের বাজারেও ভোজ্যতেলের দাম কমার ঘোষণা দেওয়া হয়েছে। পরদিন সোমবার থেকেই নতুন দর কার্যকর করার কথা ছিল। কিন্তু গত তিন দিনেও বাজারে ওই দামে তেল পায়নি ক্রেতারা। অবশ্য মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের বোতলের গায়ে আগের দর লেখা থাকলেও নতুন দামে বিক্রি করতে দেখা গেছে।

ভোক্তাদের অভিযোগ, ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে বাজারে আগের তেলই বেশি দামে বিক্রি শুরু করে ব্যবসায়ীরা। কিন্তু দাম কমানোর ঘোষণার পরও সপ্তাহের পর সপ্তাহ পার হলেও নতুন দরের তেল বাজারে পাওয়া যায় না। কোম্পানিগুলো এর বাস্তবায়নে গড়িমসি করে। এ বিষয়ে সরকারের নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মনে করে তাঁরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার রাজধানীর কারওয়ান বাজার, নাখালপাড়া ও তেজকুনিপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ফ্রেশ ব্র্যান্ডের পাঁচ লিটার বোতলের গায়ে আগের দর ৯৯৭ টাকা লেখা রয়েছে। তবে খুচরা ব্যবসায়ীরা এটি নতুন দর ৯১০ টাকায় বিক্রি করছেন। পুষ্টি, রূপচাঁদা, তীর, বসুন্ধরাসহ অন্য ব্র্যান্ডের তেল আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই বিশ্ববাজারে কমছে ভোজ্যতেলের দাম। সে কারণে দেশেও দাম সমন্বয়ের উদ্যোগ নেয় সরকার। গত রোববার সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১৪ টাকা এবং পাম অয়েলের দাম ৬ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানান।

সোমবার থেকে নতুন দর কার্যকর হওয়ার কথা। কিন্তু মঙ্গলবার পর্যন্ত তা কার্যকর করার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার তদারকির পরামর্শ দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটি। সেই সঙ্গে কমিটির বৈঠকে বলা হয়েছে, আগামী ৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমলে দেশের বাজারেও কমানোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ১৫ দিন পরপর সংশ্নিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

নতুন দরের সয়াবিন তেল এখনও বাজারে আসেনি

আপডেট: ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২