লোডশেডিংয়ের তথ্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানোর নির্দেশ
- আপডেট: ০২:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৩৯৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের বিষয়ে গ্রাহকদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোকে জানানোর নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (২০ জুলাই) বিদ্যুৎ বিভাগের উপসচিব জাহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, দুটি এসএমএস ’র মাধ্যমে লোডশেডিংয়ের বিষয়টি গ্রাহকদের অবহিত করতে হবে।
এসএমএস দুইটি হলো-
১. লোডশেডিং এবং নির্দিষ্ট এলাকার লোডশেডের জন্য দুঃখিত।
২. নির্দিষ্ট সময়সূচির বাইরে কোনও লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের কথা যাতে ভোক্তারা জানতে পারেন, সেকারণে হটলাইন, কমপ্লেইন সেন্টার এবং সংশ্লিষ্ট ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।
ঢাকা/এসএ






































