০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

গলা কেটে সহকর্মীকে হত্যা করলোে আনসার সদস্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • / ১০৩৩২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওরে এক আনসার সদস্যকে তারই সহকর্মী গলা কেটে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘিওর আনসার অফিসের কনফারেন্স রুমে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম কুদ্দুস মিয়া (৪০)। পুলিশ ঘাতক আনসার সদস্য  মো. শাহীনকে (২৬) আটক করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব সমকালকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘিওর আনসার অফিসের কনফারেন্স রুমে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আনসার সদস্য কুদ্দুস মিয়াকে হত্যা করে লাশ গুম করার জন্য একটি বস্তায় ভরে রাখে আনসার সদস্য শাহীন। শনিবার সকাল ৬টার দিকে পুলিশ বস্তাবন্দি জবাই করা আনসার সদস্য কুদ্দুসের লাশ উদ্ধার করে। 

তিনি আরও জানান, শাহীনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। শাহীন পুলিশের কাছে স্বীকার করেছেন, অর্থনৈতিক লেনদেনের কারণে সে কুদ্দুসকে ধারালো বটি দিয়ে প্রথমে মাথায় কুপিয়ে আহত করে। পরে হত্যা নিশ্চিত করতে গলা কেটে দেয়। এর পর একটি বস্তায় ওই লাশ গুম করার জন্য ভরে রাখে। যেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ওই স্থান সে পরিষ্কার-পরিচ্ছন্ন করে আনসার অফিস থেকে চলে যায়।

আনসার সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে বলে জানান ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

গলা কেটে সহকর্মীকে হত্যা করলোে আনসার সদস্য

আপডেট: ১১:০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২