বাসর রাতে পুকুরে ডুবে বরের মর্মান্তিক মৃত্যু
- আপডেট: ০৭:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন তরুণ-তরুণী। তাদের বিবাহিত জীবন শুরুর আগেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বাসর রাতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যান স্বামী মাকসুদুর রহমান জিমাম (২০)। শুক্রবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এই ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নিহত জিমাম ছাতক সিমেন্ট কম্পানির অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো.মুজিবুর রহমানের ছেলে। তিনি সিমেন্ট ফ্যাক্টরিতে ঠিকাদারের অধিনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদুর রহমান জিমামের সঙ্গে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের এক তরুণীর প্রেম ছিল। বৃহস্পতিবার সকালে জিমাম ওই তরুণীকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বসে বিয়ে করেন। বিয়ের পর জিমামের পরিচিত এক মাঝির বাড়িতে যায় নব দম্পতি। সেখানে খাওয়া দাওয়া শেষে রাত ৮টার দিকে পুকুরে গোসল করতে নেমে ঘাটে পা পিছলে পানিতে পড়ে যান জিমাম। এ সময় স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শ্রীপুর বাজারে তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। শনিবার দুপুরে নিহত জিমামের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/এসএ






































