গাজীপুরে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ৫
- আপডেট: ১২:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১০৪৫০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের সঙ্গে মাওনা এলাকার জামান ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিক বহনকারী বাসের এ সংঘর্ষ হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই বাসের যাত্রী। তারা পোশাক কারখানার শ্রমিক।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি সোয়া সাতটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এরপর মাইঝপাড়া রেলক্রসিংয়ে ওই বাসের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটে।
ঢাকা/এসএ






































