০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ক্রিকেট খেলতে গিয়ে মারা গেলো জনপ্রিয় অভিনেতা দীপেশ ভান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / ১০৩৮৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ক্রিকেট খেলতে গিয়ে আচমকা মাঠেই মারা গেলেন ভারতের টিভিসিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীপেশ ভান।  তার বয়স হয়েছিল ৪১ বছর। ‘ভাবিজি ঘর পর হ্যায়’ হিন্দি ধারাবাহিকে মালখান চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন এ অভিনেতা। এছাড়া ‘তারক মেহত কা উলটা চশমা’ নামের জনপ্রিয় কমেডি ধারাবাহিকেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার দেরি করে শুটিং থাকার কারণে নিজের বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলছিলেন দীপেশ ভান। খেলার মধ্যে হঠাৎ অসুস্থ বোধ করেন। হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। এর পরেই তার নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত ততক্ষণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো চিকিৎসকরা কিছুই জানাননি।

দীপেশের আকস্মিক মৃত্যুর খবরে বিস্ময় ছড়িয়েছে ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রিতেভ।  অনেক তারকা অভিনেতা ও অভিনেত্রী তার মৃত্যুতে শোক জানিয়েছেন। দীপেশের সহঅভিনেতা বৈভব মাথুর বলেন, গতকালই তো তার সঙ্গে ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর শুটিং করেছি। সুস্থই দেখেছি তাকে। তার পর এমন ঘটনা কীভাবে ঘটল!।

দীপেশের আরেক সহঅভিনেতা কবিতা কৌশিক এক টুইটে লিখেছেন, ভাবতেই পারছি না ৪১ বছর বয়সে দীপশের চলে গেলেন। বেশ ফিট ছিলেন তিনি। মদ-সিগারেট বা অন্য কোনো নেশা ছিল না তার। তার পরও স্ত্রী ও ছোট্ট ছেলেকে রেখে চলে গেলেন।

ভারতের টিভি সিরিয়ালের অন্যতম প্রযোজক বিনাইফের কোহলি বলে, আমি ভাবতেও পারছি না এত ভাল একজন মানুষ হুট করে আমাদের ছেড়ে চলে গেলো। ১৭টা বছর ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। দীপেশ আমার ছেলের মতো।  তাকে এত তাড়াতাড়ি ওকে হারাবার কথা ছিল না।

‘ভাবিজি ঘর পর হ্যায়’ ও ‘তারক মেহত কা উলটা চশমা’ ছাড়াও ‘এফআইআর’, ‘মে আই কাম ইন ম্যাডাম’-এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন দীপেশ। ২০১৯ সালে বিয়ে করেন অভিনেতা। এক বছর আট মাস বয়সের ছেলে রয়েছে তার।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ক্রিকেট খেলতে গিয়ে মারা গেলো জনপ্রিয় অভিনেতা দীপেশ ভান

আপডেট: ০৬:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২