০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভিকি-ক্যাটকে প্রাণে মেরে ফেলার হুমকি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

ভিকিকে দখলে রাখছেন ক্যাট, নতুন ছবি যেন তারই ইঙ্গিত!

বিজনেস জার্নাল প্রতিবেদক: আবারও বলিউড তারকা পেলেন খুনের হুমকি। সালমান খানের পর এটা পেয়েছেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

আতঙ্কে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তারা। শহরের সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্তও শুরু করে দিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা যায়, তাদের এই হুমকি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিকি আর ক্যাটরিনা। সেখান থেকে একগুচ্ছ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তারা। সেখানেই হুমকিটি আসে। 

আরও জানা যায়, অভিযুক্তের নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর ক্রমাগতই হুমকি পাচ্ছেন তারকারা। ক্যাটরিনাকেও লরেন্স বিষ্ণোইয়েরই কোনও শাগরেদ ভয় দেখাচ্ছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, দিনকয়েক আগে হুমকি চিঠি পান সালমান খান ও তার বাবা সেলিম খান। মর্নিং ওয়াকের সময় অভিনেতার হাতে আসে সেই চিঠিখানা। যেখানে লেখা ছিল বাবা আর ছেলের অবস্থাও হবে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো। যাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়। সেই ঘটনার পর সালমান ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। 

হুমকি পেয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। মুম্বাই পুলিশের তরফ থেকে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর দায়ের করে তদন্তও চালানো হচ্ছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

ঢাকা/টিএ

শেয়ার করুন

ভিকি-ক্যাটকে প্রাণে মেরে ফেলার হুমকি

আপডেট: ০৪:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২