১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
নতুন করে আইসিসির সদস্যপদ পেল আরও তিন দেশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১০৩৭৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: এবার কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা। মঙ্গলবার বার্মিংহামে আইসিসির বার্ষিক সম্মেলনে তাদের সদস্যপদের মর্যাদা দেওয়া হয়। বর্তমান আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১০৮, যার মধ্যে ৯৬ দেশ সহযোগী সদস্য।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আইসিসির সদস্যপদ পেতে কোনো দেশকে সংস্থাটির নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। সেখানে ঘরোয়া ক্রিকেটে সঠিক কাঠামো থাকার পাশাপাশি ৫০ ও ২০ ওভারের টুর্নামেন্টের আয়োজন করতে হবে।
এ ছাড়া নিশ্চিত করতে হয় জুনিয়র ও মেয়েদের ক্রিকেটে সাফল্য অর্জনের জন্য স্পষ্ট পরিকল্পনা। নতুন তিন দেশ আইসিসির এসব শর্ত পূরণ করেছে।
ঢাকা/এসএ
ট্যাগঃ
এবার কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা নতুন করে আইসিসির সদস্যপদ পেল আরও তিন দেশ





































