০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ওয়ান ব্যাংকের আয় কমেছে ৩২ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • / ১০৪৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৩২ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে ৬৭ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ১৪ পয়সা বা প্রায় ২০ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৫০ পয়সা বা প্রায় ৩২ শতাংশ।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৮ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ওয়ান ব্যাংকের আয় কমেছে ৩২ শতাংশ

আপডেট: ১২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২