১১:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ১০৩৭৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি আর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজন শিশু রয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। তিনি বলেন,পরিস্থিতি এখনও ভয়াবহ। আমরা এখনও তল্লাশি আর উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। খবর আল-জাজিরার।
পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে অ্যাপলাচিনের কয়লা খনি অঞ্চলে বাড়ি ও গাড়ি থেকে কয়েক ডজন মানুষকে উদ্ধার করে। স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, বন্যার পানি বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে, রাস্তাগুলোকে দেখাচ্ছে নদীর মত।
ঢাকা/এসএ
ট্যাগঃ
যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি আর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজন শিশু রয়েছে।









































