দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
- আপডেট: ০৫:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ১০৩৮৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জিম্বাবুয়ে সফরের শুরুতেই হার বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৬ রানের বিশাল টার্গেট তাড়ায় টাইগাররা হারে ১৭ রানে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সিরিজ বাঁচাতে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে খেলা পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। আর স্পিনার নাসুমের আহমেদের পরিবর্তে নেওয়া হয়েছে মাহেদি হাসানকে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল: লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন শান্ত, মাহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ঢাকা/টিএ






































