ডলারে কারসাজি ধরতে অভিযানে বাংলাদেশ ব্যাংক
- আপডেট: ০১:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
- / ১০৪০৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ডিজিটাল প্ল্যাটফর্মে ডলারের কারসাজি ধরতে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩১ জুলাই) অনলাইনে ফরেক্স ট্রেডিং বা অনলাইন মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন হয় এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে বৈদেশিক মুদ্রায় লেনদেন হয় এমন অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু হয়েছে। আজ কেন্দ্রীয় ব্যাংকের ২টি পরিদর্শন টিম অভিযানের মাধ্যমে দেখবে হুন্ডি বা অন্য কোনো ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠান ডলার কেনাবেচা করছে কি না। যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এর আগেও আমরা ১০টি টিম মার্কেটে পাঠিয়েছি। আভিযানিক এ টিম ডলার মার্কেটে কিছু তথ্য পেয়েছে যা রুলস রেগুলেশন কাভার করে না। লাইসেন্স নেই এমন প্রতিষ্ঠানও ডলার কেনাবেচনার সঙ্গে জড়িত, এমন তথ্যও এসেছে। আবার একটি লাইসেন্স নিয়ে দুটি শাখায় ব্যবসা করছে। এমনটি যারা করছেন তাদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
ঢাকা/টিএ




































