০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

কালো টাকা সাদা করার উদ্যোগ মানুষ গ্রহণ করবে: অর্থমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কালো টাকা সাদা করার উদ্যোগ দেশের মানুষ গ্রহণ করবে বলে বিশ্বাস করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিজের এ বিশ্বাসের কথা জানান।

আজ বুধবার (৩ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি কালো টাকা সাদা করার উদ্যোগটি দেশের মানুষ গ্রহণ করবে। আমার অনুরোধ থাকবে, দেশের প্রতি মমত্ববোধ থেকে, আগামী প্রজন্মের জন্য দায়বদ্ধতা থেকে তারা যেন এটি (কালো টাকা সাদা) করেন। অপ্রদর্শিত টাকা এ স্কিমের আওতায় এনে স্থায়ীভাবে আগামী প্রজন্মের জন্য এটি করা উচিত।

ডলারের বাজার বিষয়ে তিনি বলেন, ‘ডলারের রেট এই যে ওঠানামা বেশি হচ্ছে, তা কমিয়ে আনতে হবে।  কমিয়ে আনলে একই প্ল্যাটফর্ম থেকে সবাই এগোতে পারবে। আমি বিশ্বাস করি, আমরা অর্থনীতিকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে পারব, তাতে বেশি সময় লাগবে না। সব বিষয়েই আপনারা দেখতে পাবেন আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা আগে যেমন আমাদের অর্থনীতিকে নিয়ে গর্ব করতাম, সারা পৃথিবীর মানুষ যেভাবে গর্ব করতো, সেই গর্বের জায়গায় আমরা যাব, বেশি সময় লাগবে না।’

এই মুহূর্তে মূল্যস্ফীতি বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না— জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা যখন ২০০৯ সালে দায়িত্ব নিই সেসময় মূল্যস্ফীতির পরিমাণ ছিল ১২ দশমিক ৩ শতাংশ। সেই কতো বছর আগে এটি ছিল। এর মাঝে অনেক চড়াই-উতরাই পাড়ি দিয়েছি। আমাদের এখানে সুন্দরভাবে মহামারি মোকাবিলা করেছি। সারাবিশ্বে আমরা প্রশংসিত হয়েছি, এটি সুন্দরভাবে করার জন্য। এখন আমরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ মোকাবিলা করছি। এটিও আমরা সুন্দরভাবে মোকাবিলা করব।  মাসখানেক পর এখানে প্রতিফলন দেখতে পারব।’

তিনি বলেন, এখন ইমপোর্ট (আমদানি) করে যা আনছি, সেগুলো দেশে পৌঁছালে সঙ্গত কারণে অন্যান্য জিনিসের দামও কমবে। খাদ্যদ্রব্যের বাইরের জিনিসের দামও কমে আসবে। ডলারের দামও কমে আসবে। মূল্যস্ফীতি এখন ৭ শতাংশ মাত্র। ভোজ্য তেল বা অন্যান্য যেসব জিনিস তাদের থেকে কিনতে হয়, সেসবের যদি দাম বাড়ে, সেই প্রভাব এখানেও পড়ে। বেশি দামে কিনে আনতে হচ্ছে বলে মূল্যস্ফীতি বাড়ছে।’

দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে  আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের এখানে কত দুর্নীতি হয়, সেই তথ্য আমার কাছে নেই, আপনাদের কারো কাছে নেই। কিন্তু হয়তো অনুমান করে বলতে পারেন যে দুর্নীতি হচ্ছে। দুর্নীতি যে হচ্ছে না সেটি নয়। আমাদের এক্সপোর্ট যদি ইমপোর্টের চেয়ে বেশি না হয়, তাহলে আমরা এক্সপোর্ট করব কেন? এ প্রশ্নটা এসে যায়।’

তিনি বলেন, ‘আমরা সবসময় আশা করি রপ্তানি বাণিজ্য আমদানির চেয়ে বেশি হবে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন ধরে এ কাজটি হচ্ছে। এখানে একটি আরেকটিকে ব্যালেন্স করে। সঠিকভাবে এসব মূল্যায়িত হচ্ছে না। যে মানুষগুলো শ্রম দিয়ে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের স্বপ্ন একটাই, আগামী প্রজন্ম লাভবান হবে এবং তারা একটি বিশুদ্ধ স্বপ্ন দেখবে। সেজন্য তারা যা পারছেন দেশে পাঠাচ্ছেন।’

ঢাকা/টিএ

শেয়ার করুন

কালো টাকা সাদা করার উদ্যোগ মানুষ গ্রহণ করবে: অর্থমন্ত্রী

আপডেট: ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২