০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • / ১০৪৩৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (৩১ জুলাই-০৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৩৭৩টির দর বেড়েছে, ৭টির দর কমেছে, ৮টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৭টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ইউনাইটেড ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

সপ্তাহের শুরুতে ইউনাইটেড ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৫১ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮ টাকা। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৮.৩৮ শতাংশ। এর মাধ্যমে ইউনাইটেড ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৩১ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২.৭১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডে ২.৬৩ শতাংশ, এসইএম লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১.০৮ শতাংশ, দুলামিয়া কটনের ০.৮৩ শতাংশ এবং ফরচুন সুজের ০.৭৫ শতাংশ দর কমেছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

আপডেট: ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২