০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ইউক্রেনের শস্যবোঝাই আরও তিন জাহাজ তুর্কি প্রণালিতে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • / ১০৩৭৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের শস্যবোঝাই আরও তিন জাহাজ কৃষ্ণসাগরে অপেক্ষা করছে। এগুলো তুরস্কের ইস্তানবুল প্রণালিতে প্রবেশের আগে পরীক্ষা করা হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে। জাহাজ তিনটি ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে আয়ারল্যান্ড, ব্রিটেন ও তুরস্ক যাবে। খবর আনাদোলুর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এগুলোর মধ্যে প্রথমটি পানামার পতাকাবাহী নেভি স্টার জাহাজটি গত শুক্রবার ওডেসা বন্দর থেকে ৩৩ হাজার টন শস্য নিয়ে বোঝাই করেছে। এটি আয়ারল্যান্ড যাবে। দ্বিতীয়টি মাল্টার পতাকাবাহী জাহাজ রোজেন। এটি ইউক্রেনের চরনোমরস্ক বন্দর থেকে ১৩ হাজার টন শস্য নিয়ে যাচ্ছে ব্রিটেনে।

আর তুর্কি পতাকাবাহী পোলারনেট নামে তৃতীয়টি জাহাজটি ১২ হাজার টন শস্য নিয়ে তুরস্ক যাচ্ছে। জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের তিনটি বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানির চুক্তি হয়েছে। এর আগে গত সোমবার সকালে ‘রাজোনি’ নামের সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি ওডেসা থেকে লেবাননের ত্রিপোলি বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

এটি ছিল ইউক্রেনে রুশ হামলা শুরুর পর প্রথম শস্যবাহী জাহাজ। সাগরের একটি নিরাপদ করিডোর দিয়ে এসব শস্যবাহী জাহাজ চলবে। গত ২২ জুলাই রাশিয়া, তুরস্ক, জাতিসংঘ ও ইউক্রেনের মধ্যে শস্য পরিবহণ চুক্তি হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ইউক্রেনের শস্যবোঝাই আরও তিন জাহাজ তুর্কি প্রণালিতে

আপডেট: ১১:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২